× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

রুশ তদন্তে ট্রাম্পের সাবেক উপদেষ্টা জর্জ পাপাডোপোলাসকে কারাদণ্ড

admin
হালনাগাদ: শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক   মিথ্যা বলার দায়ে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩১ বছর বয়সী পাপাডোপোলাস ওয়াশিংটন ডিসি’র ওই আদালতে বলেন, তিনি একজন ‘দেশপ্রেমিক মার্কিনি’ যিনি মিথ্যা বলেন ভুল করেছেন। খবর বিবিসির।

শুক্রবারের ওই রায়ে পাপাডোপোলাসকে ১২ মাসের সুপারভাইজড মুক্তি, ২০০ ঘণ্টার কমিউনিটি সার্ভিস এবং নয় হাজার ৫০০ ডলার জরিমানাও করা হয়।

আদালতে পাপাডোপোলাস বলেন, তার ‘পুরো জীবন উলট-পালট’ হয়ে গেছে এবং ‘তিনি আরও একটি সুযোগ’ পাওয়ার আশা করেন।

ট্রাম্পের সাবেক এই সহযোগী আরও বলেন, তদন্তের বৈশ্বিক প্রভাব রয়েছে এবং এটি সত্য বিষয়বস্তুর ওপরই করা হচ্ছে।

শিকাগোতে জন্ম নেয়া পাপাডোপোলাস ২০১৬ সালের মার্চে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী টিমে বিদেশ নীতির স্বেচ্ছাসেবী উপদেষ্টা হিসেবে যোগ দেয়ার আগে লন্ডনভিত্তিক পেট্রোলিয়াম বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন।

মস্কোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র কাছে মিথ্যা সাক্ষ্য দেয়ায় গেল অক্টোবরে আদালতের কাছে দোষ স্বীকার করেন পাপাডোপোলাস।

২০১৬ সালের মার্কিন নির্বাচনের ফল প্রভাবিত করতে ক্রেমলিনের পরিকল্পনা সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাপাডোপোলাসই প্রথম ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়।

আলোচিত ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন বিশেষ কাউন্সেল রবার্ট মুলার। ওই তদন্তে ইতোমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েকজন সাবেক সহযোগীকে জিজ্ঞাসাবাদ করেছেন মুলার।


এ ক্যটাগরির আরো খবর..