× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

বোদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় নানা আয়োজনে সনাতন ধর্মালম্বীরা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেছে।

২ সেপ্টেম্বর (রবিবার) সকালে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বোদা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত প্রকৌশলী শ্যাম পদ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম, শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক রনজিৎ কিশোর দত্ত হাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রবিউল আলম সাবুল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও দশের শান্তি কামনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..