× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কলারোয়া ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা। আজ শুক্রবার বেলা ১২টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কলারোয়া প্রতিনিধি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা কামরুল ইসলাম সাজু, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ আজাদ, সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কামাল রেজা, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, সাংবাদিক গোলাম রসুল, শামসুর রহমান লাল্টু, এম আইয়ুব হোসেন, মোজাফফর হোসেন পলাশ, তাজউদ্দীন আহম্মেদ রিপন, জাহিদুল ইসলাম, আজগর আলী, সুজাউদ্দীন সুজা, আসাদুজাজামান ফারুকী, আনিছুর রহমান, মিল্টন কবির প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের কলারোয়া প্রতিনিধি আরিফুল হক চৌধুরী। এসময় অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক যুগান্তরের কলারোয়া প্রতিনিধি মোজাহিদুল ইসলাম।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা সাংবাদিক সুবর্ণাসহ সকল সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..