× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্কঃ দুবাইয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংলিশরা।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে থ্রি লায়ন্সরা। পাকিস্তানের পেস আক্রমণে দলীয় ১৯ রানের মধ্যেই রয়, হেলস ও আলির উইকেট হারিয়ে বসে তারা।

তবে, ইয়ন মরগানের সাথে ৭৬ রানের জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা সামাল দেন জেমস ভিন্স। ৪১ রান করে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে ভিন্স ফেরত গেলে মরগানের সাথে জুটি বাঁধেন স্যাম বিলিংস।

শেষ পর্যন্ত বিলিংসের ২৭ বলে ৫৩ ও মরগানের অপরাজিত ৪৫ রানের ওপর ভর করে ১৬০ রানের স্কোর পায় ইংল্যান্ড। ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে, দলীয় ৭৫ রানেই ৭ উইকেট হারালেও, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভিরের ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখাতে থাকে পাকিস্তান।

শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে, সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানের জয় পায় ইংল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..