× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

২০৩০ সালের আগেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ

admin
হালনাগাদ: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

আগামী ২০৩০ সালের আগেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দোয়া মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন।

এম এ মুহিত বলেন, গত দুই দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত। এতে করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে ২০৩০ সালের বেশ আগেই অর্জন করবো। “জাতীয় শোক দিবসের শক্তিকে শোকে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সফল হবোই।”

আগারগাঁওয়ে বিএসইসির চেয়ারম্যান এম. খাইরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুই কমিশনার ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টের শহীদদের স্মৃতির স্মারক হিসেবে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন শোষণ, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী একটি দেশের। আজ আমরা উন্নত দেশের দ্বারপ্রান্তে। দেশকে সমৃদ্ধশালী করার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..