× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ফেনীতে মিটার রিডিং ছাড়াই বিল বিতরণ, গ্রাহকের হয়রানি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ফেনীর পঞ্চাশ হাজারেরও বেশি বিদ্যুৎ গ্রাহকের মিটার রিডিং নেয়ার জন্য রিডার মাত্র ৪ জন। তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করেন আরও ১৬ জন।

এ কারণে নিয়মিত রিডিং ছাড়াই চলছে মনগড়া বিল বিতরণ। ফলে হয়রানিসহ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রাহক সেবায় শিগগিরই চালু হবে প্রিপেইড বৈদ্যুতিক মিটার।

গত অক্টোবরে ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ার হাজী শফিকুর রহমানের বাড়ির ২২টি ফ্লাটের ১৪টি মিটারে অতিরিক্ত প্রায় দেড় হাজার আর ৬টিতে ৭’শরও কম ইউনিট দিয়ে বিল দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। বছরের পর বছর এখানকার বিদ্যুতের মিটারগুলোতে ইউনিট অতিরিক্ত বা জমা রেখে এভাবেই মনগড়া বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের সবাইকে।

ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের তথ্য মতে, ৪৬ হাজারেরও বেশি গ্রাহকের মধ্যে মাত্র ৪ জনের মিটার রিডিং নেয়ার কথা ৫ হাজার। বাকিদের মিটার রিডিং নেয়ার জন্য মিটার প্রতি ১ টাকা ৭০ পয়সা দরে মজুরি ভিত্তিতে বেসরকারি মিটার রিডার রয়েছেন ১৬ জন। আর এদের সবার বিরুদ্ধেই যত অভিযোগ গ্রাহকদের।

এদিকে, ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম মিটার সেবার ঘাটতি স্বীকার করে জানালেন, দ্রুত গ্রাহকদের জন্য আশার আলো রয়েছে।

গ্রাহকদের এতো ভোগান্তির পরও বিদ্যুৎ বিভাগের হিসেব মতে, প্রতি মাসে বিলের অর্থের গড় আদায় প্রায় ৯৯ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..