× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ঝিনাইদহে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥১৪ আগস্ট’২০১৮:   ‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার’ এই স্লোগানের আলোকে শিক্ষার্থীদের যুক্তিবাদী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী পৌর মডেল স্কুল এন্ড কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি ফারজানা টুম্পা, সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিতর্ক অনেক বড় একটি প্লাটফর্ম। এ প্লাটফর্মে নিজেকে তুলে ধরার অনেক সুযোগ থাকে বলে দাবী করেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পৌর মডেল স্কুল এন্ড কলেজের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..