× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বাগেরহাটে পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ যাত্রী দুর্ভোগ চরমে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী পারাপারের ফেরিটি সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। পানগুছি নদীর মোড়েলগঞ্জ পাড়ের পল্টুনের ব্রিজের গোড়ার অংশ মাটিতে ডেবে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মেরামতের কাজ শুরু করেছে। এ কারনে শনিবার সকাল থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়। এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলা শহরের সাথে পরিবহনে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সর্ব সাধারণের।

মোরেলগঞ্জ শরণখোলা থেকে প্রতিদিন কমপক্ষে ৪০টি পরিবহন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই গাড়িগুলো শুক্রবার রাতে মোরেলগঞ্জ ফেরির পশ্চিম পাড়ে সরিয়ে রাখা হয়েছে।

ফেরী ইজারাদারের পক্ষে মোঃ কবির হোসেন জানান, রোবাবার বিকেলে ফেরী চালু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন করা সম্ভব হলে তার পূর্বে যেকোন সময় ফেরী চালু করা হতে পারে।

সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো: আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘সংশ্লিষ্ট সকলকে ফেরি বন্ধ থাকার বিষয়ে নোটিস দিয়ে ও মাইকিং করে জানানো হয়েছে। তবে আমরা জনভোগান্তির কথা চিন্তা করে আজকের মধ্যেই সংস্কার কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..