স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে বিদ্যুৎ স্পৃষ্টে নানী ও নাতনী নিহত হয়েছেন। বুধবার(২৫জুলাই) বিকাল ৫ টায় বেনাপোল ইউনিয়নের আমড়াখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, বেনাপোলের আমড়াখালী গ্রামের ছাদেক হোসেনের স্ত্রী আয়রাতুন বেগম(৫৫) ও তার নাতনী বেনাপোলের সাদিপুর গ্রামের কুরবার আলীর মেয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী মাছুরা খাতুন(১৬)।
নিহতের স্বজনেরা জানান, মাছুরা বেনাপোল থেকে আমড়াখালীতে তার নানি বাড়িতে বেড়াতে যায়। সেখানে নানি বাড়ির ঘর থেকে রান্না ঘরে বিদ্যুতের টানা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় তার নানী তাকে বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে মারা যায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এমন মৃত্যুতে গোটা এলাকার মানুষ শোকাহত।