× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

আলোর দিশারী মহাত্মা ভেগাই হালদারের জন্ম-মৃত্যু বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদক দীনেশ চন্দ্র জয়ধরঃ অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারের বীর সেনানী, মহান সাধক, হরিণাম শ্রবণাকাঙ্ক্ষী আলোর দিশারী মহাত্মা ভেগাই হালদারের (১৮৫৩-১৯৩৩) আবির্ভাব ও তিরোভাব দিবস উপলক্ষে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির আয়োজনে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধার্ঘ নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ই জুলাই শুক্রবার প্রত্যুষে পুষ্পমাল্য নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা আগৈলঝাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডঙ্কাবাদ্য সহযোগে উপজেলা সড়ক, ভেগাই প্রতিষ্ঠিত গোবিন্দ মন্দির, ভেগাই স্মৃতি বাল্যাশ্রম, বিষ্ণু মন্দির ও আগৈলঝাড়া কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে বিএইচপি একাডেমিতে এসে শেষ হয়। এরপরে ভেগাই হালদার পাবলিক একাডেমির মিলনায়তনে মহাত্মা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহাত্মার বংশধর অবণীভূষণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদ সদস্য জনাব পিয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকুমার ঘটক, বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, সমাজসেবক ও রাজনীতিবিদ রমণীরঞ্জন সরকার, ডা. অমূল্য রতন বাড়ৈ, সমাজসেবক নিত্যানন্দ মজুমদার, ম্যানেজিং কমিটির সদস্য জনাব আবু জাফর, প্রেস ক্লাবের সভাপতি জনাব আজাদ রহমান, শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দিনেশচন্দ্র জয়ধর, নিবারণচন্দ্র সরকার, মিজানুর রহমান, বৈষ্ণব হালদার, দীনেশ চন্দ্র হালদার, উজ্জ্বল লাহিড়ি প্রমুখ। পরিশেষে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..