× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খালেদা জিয়াকে আটক রেখে কষ্ট দিয়ে নির্যাতন করা হচ্ছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক রেখে কষ্ট দিয়ে নির্যাতন করা হচ্ছে। গতকাল কারা চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে আদালতে হাজির করা হয়নি।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা যখন কারাগারে ছিলেন তখন নিজেদের পছন্দমতো বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও খালেদা জিয়াকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।  সুতরাং, সরকারপক্ষই বলছে তিনি অসুস্থ। তারপরও তার চিকিৎসার ব্যবস্থা নেয়নি সরকার।

গাজীপুর সিটি নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বাধাসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে রিজভী বলেন, কেন্দ্রের ৪শ গজের মধ্যে জনসমাগম থাকার কথা নয়। কিন্তু আওয়ামী লীগের হাজার হাজার ক্যাডার কেন্দ্রের মধ্যে অবস্থান করেছিল। তারা লাইন দিয়ে নৌকায় সিল মেরেছে।

তিনি বলেন, বিরোধীদলের ভোটাররা ভোট দিতে না পারলেও ৪শ গজের মধ্যে ক্যাডাররা অবস্থান নিয়েছে। গণমাধ্যমগুলোতে গাজীপুরের ভোটের অনিয়ম নিয়ে বিভিন্ন নিবন্ধ লেখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..