× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

রাষ্ট্রপতির সঙ্গে নতুন ১৮ বিচারপতির সাক্ষাৎ

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুন, ২০১৮

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি। মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই বিচারপতিরা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।

নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে এসময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, বিচার বিভাগ ন্যায়বিচার প্রার্থীদের শেষ আশ্রয়স্থল। নতুন বিচারপতিদের নিয়োগের ফলে দেশের বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে এই ১৮ জনকে নিয়োগ দেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ১৮ বিচারপতি হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার (সাবেক জেলা জজ), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, (জেলা জজ, পিআরএল ভোগরত), নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, শশাঙ্কশেখর সরকার, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, এস এম মনিরুজ্জামান, ড. কে এম হাফিজুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম ও আহমেদ সোহেল।

গত ৩০ মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগদানের পর গত ৩১ মে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ ১৮ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর ফলে হাইকোর্টের বিচারপতির সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..