× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ভোলার লালমোহনে ট্রলিচাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

জেলা প্রতিনিধি,ভোলা॥  ভোলার লালমোহন ট্রলির চাপায় ইকরা (৬) নামের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সাদাপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ইকরা ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমির হোসেনের মেয়ে ও স্থানীয় মহেষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয়দের বরাত দিয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বলেন, স্কুল ছুটির পর ইকরা রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ট্রলি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রলিটি আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..