× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভ্রমণ পিপাসুদের জন্য মিনি কক্সবাজার খ্যাত নিকলী বেড়িবাধ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুন, ২০১৮

আলমগীর হোসেন নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে অবস্থিত, যেখানে গেলে আপনি মুগ্ধ হবেন, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকবেন নদীর অপরূপ জলরাশির দিকে। এই বিশাল জলরাশি, নদীতে ভেসে বেড়ানো জেলেদের নৌকা দেখা আর নদীর তীরে হেটে বেড়ানো, সব মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন নিকলীতে নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন। মূলত এই কারণেই অনেকে নিকলী বেড়িবাধকে বলে থাকেন মিনি কক্সবাজার।

নিকলী বেড়িবাধ পরিদর্শনের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। তখন রাস্তার দুই পাশের নিম্নভূমি, যেখানে অবর্ষায় বিস্তীর্ণ ভূমি জুড়ে ধানের চাষ করা হয়, সবই নদীতে পানিতে তলিয়ে যায়। সে এক দেখার মতো দৃশ্য। শুকনায়ও এর সৌন্দর্যের কমতি নেই। তখন দেখা যাবে  নদীর শান্ত রূপ। একটা সন্ধ্যায় নিকলী বেড়িবাধে নদীতে সূর্যাস্ত দেখলে পরবর্তী একশোটা সন্ধ্যার কথা মনে থাকবে। নিকলী বেড়িবাধে (মিনি কক্সবাজার খ্যাত) প্রচুর মানুষ এখানে আসছে, ঘুরছে। স্পীডবোট, ট্রলার অথবা নৌকা নিয়ে নদীর বুকে ভেসে বেড়াচ্ছে অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..