× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

হযরত শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ শরিফ আজ

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুন, ২০১৮

রাজিব শর্মা, (চট্টগ্রাম ব্যুরো): আজ ৬ আষাঢ় হযরত শাহ মোহছেন আউলিয়ার (র.) এর বার্ষিক ওরশ শরীফ। ধর্মীয় ভাব গাম্ভীর্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা বটতলী রস্তমহাটের মাজার প্রাঙ্গণে হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশের কর্মসূচি শুরু হয়েছে।

ওরশকে ঘিরে মাজার পরিচালনা কমিটি ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআন খানী মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশের কর্মসূচি পালন করবে বলে The Crime কে জানান মাজার পরিচালনা কমিটি। ওরশ উপলক্ষে উপজেলার ১১ ইউনিয়নে ভক্তদের মাঝে উৎসব আমেজ ছড়িয়ে পড়েছে। আর দূর দুরান্ত থেকে হাজার হাজার ভক্ত অনুরক্তরা গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ নানা গৃহপালিত পশু নিয়ে দরগাহ এলাকায় আসতে শুরু করেছে। ওরশকে ঘিরে মোহছেন আউলিয়া (র) এর ভক্ত অনুরক্তদের মাঝে ধর্মীয় আবহ ছড়িয়ে পড়েছে। আর বর্ণিল সাজে সেজেছে মাজার ও আশ পাশের পুরো গ্রাম। ওরশে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে আলেমগণের উপস্থিতি ভক্তদের মাঝে বাড়তি অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

কথিত আছে বারো আউলিয়ার অন্যতম অলি হযরত বাবা বদর আউলিয়া ও বাবা হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) সাগরপথে একসাথে চট্টগ্রামে আগমন করেছিলেন। আধ্যাত্মিক রূহানিয়াতের মধ্যে মামা ভাগিনার এক গভীর সম্পর্ক রয়েছে। রুহানিয়তের সফরে মামা ভাগিনার সফরের কথা বহুকাল ধরে প্রচলিত। সাগর পথে তাদের বহনকারী পাথরটি আজো মাজারে সংরক্ষিত আছে। এই মহান অলির অসংখ্য কারামত আজো এ অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচারিত। প্রচার রয়েছে ৯৮৫ হিজরী মোতাবেক ৯৭১ বাংলা ৬ আষাঢ় ১৫৬৫ সালে হযরত মোহছেন আউলিয়া (র.) ইন্তেকাল করেন।


এ ক্যটাগরির আরো খবর..