× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ঝিনাইদহে বদলি হয়েও বহাল তবিয়তে ২ ব্যাংকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ১৪জুন’২০১৮:   বদলি আদেশ হওয়ার পরও বহাল তবিয়তে বদলিকৃত কর্মস্থলে চাকুরি করছেন ঝিনাইদহের ২ জন ব্যাংক কর্মকর্তা। এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- অগ্রনী ব্যাংক ঝিনাইদহ শাখার ক্যাশ অফিসার হানেফ শেখ ও ইসরাইল হোসেন। বদলি আদেশের ১০ দিন পেরিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে কাজ করছেন ওই দুই জন ব্যাংক কর্মকর্তা। উপরন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বদলি স্থগিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সুত্র জানায়, গত ৩ জুন হানেফ শেখকে অগ্রণী ব্যাংক হামদহ বাসন্ট্যান্ড শাখায় ও ইসরাইল হোসেনকে বাজার গোপালপুর শাখায় বদলি করেন ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শোয়েব আলী। বদলি আদেশ হওয়ার পর বদলি না হওয়ার জন্য তোড়জোড় শুরু করেন ওই দুই জন। বদলি হওয়ার পরও কোন অদৃশ্য কারণে আগের কর্মস্থল ত্যাগ করছেন না ওই দুই ব্যাংক কর্মকর্তা এ নিয়ে ব্যাংকাররে মধ্যে প্রশ্নে সৃষ্টি হয়েছে। তাদের নতুন কর্মস্থলে না যাওয়ার পেছনে ব্যাংকের ওই শাখার ম্যানেজারের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

বদলিকৃত হানেফ শেখ বলেন, চলতি মাসের ৩ তারিখে আমাকে বদলি করা হয়েছে। কিন্তু খুলনা বিভাগীয় জি এম স্যার মৌখিক ভাবে আমাদের বদলি স্থগিত করেছেন। তিনি অভিযোগ করেন, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের বর্তমান উপ-মহাব্যবস্থাপক শোয়েব আলী নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের বদলি করেছেন।

এ ব্যাপারে উপ-মহাব্যবস্থাপক শোয়েব বলেন, অভ্যন্তরীন কারণে তাদরে বদলি করা হয়েছে। মৌখিক ভাবে বদলি আদেশ গ্রহণযোগ্য না। আমি বদলি করেছি, বদলি আদেশ যদি স্থগিত করতে হয় তাহলে আমি করব।


এ ক্যটাগরির আরো খবর..