× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে শুরু হলো সমাপনী পরীক্ষা

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে শান্তি পূর্ণ পরিবেশে শুরু হলো সমাপনী পরীক্ষা। আজ রোববার সকাল ১১টায় জেলার ৫৭টি কেন্দ্রে একইসাথে পরীক্ষা শুরু হয়েছে।

সমাপনী পরীক্ষায় এবার ঠাকুরগাঁও জেলায় সর্বমোট ৩৪ হাজার ৯শ ৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদরের সর্বমোট পরীক্ষার্থী ১২৪৬৫ জন। তাঁদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৬১৩১ ও মেয়ে ৬৩৩৪ জন।

পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ।এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন,পরীক্ষার পরিবেশ ভালো। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্র গুলোতে নিরাপত্তার  ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান সাবু বলেন, পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং পরীক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে।

অপরদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ বলেন, পরীক্ষায় অংশ গ্রহণকারি প্রতিবন্ধী শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সুবিধা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..