× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বেনাপোল মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে নিহত ২

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম বড়আঁচড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পোর্ট থানা ভবারবেড় এলাকার মাজহারুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩৫)। তবে অন্যজনের (৪৮) পরিচয় মেলেনি।

বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ভোর রাতে বড়আঁচড়ায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইটি মৃতদেহ, দুটি ওয়ান শুটারগান ও দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এস আই মনির হোসেন আরও বলেন, রাতেই মৃতদেহ দুইটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত লিটনের বিরুদ্ধে ছিনতাই, মাদকের কারবারসহ বিভিন্ন অভিযোগে দশটি মামলা আছে।


এ ক্যটাগরির আরো খবর..