× Banner
সর্বশেষ
উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক ক্ষমতাসীন ও অসাধু ব্যবসায়ীরা জনগণের অর্থ লোপাটে সোচ্চার

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মে, ২০১৮

এনডি এম রিপোর্টঃ  সাধারন জনগণ আজ অসহায়। সিন্ডিকেট বাণিজ্য, কালোবাজারি, পরিবহণ খাতে অনিয়ম আজ সাধারন জনগণকে দূর্ভোগের অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে।  সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক ক্ষমতাসীন ও অসাধু ব্যবসায়ীরা জনগণের অর্থ লোপাটে সোচ্চার। বললেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ মোঃ তাহের।

২৯ মে রোজ মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন, ঢাকা মহানগর উত্তর কর্তৃক এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানে রমজান মাসে দ্রব্য মুল্যদ্রব্যর উধ্বগতির নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি লায়ন নুজ্জামান হীরা বক্তৃতায় সামনে ঈদের সময় অনৈতিক পরিবহন বানিজ্য বন্ধ করার জন্য সরকারকে কঠোর হওয়ার জন্য আহবান জানান। ইফতার ও আলোচনা সভায় দলীয় নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা সাইফুল ইসলামের তত্বাবধানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালিত হয়। সভায় দেশ, জাতি ও সমগ্র উম্মার জন্য দোয়া করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..