× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে কৃষক আজিজ ফকির নিহত, ৩ বোন ১ ভাইকে আসামী করে মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় আ. আজিজ ফকির (৫০) নামের এক কৃষক নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের স্ত্রী শিউলি বেগম (৪০) বাদী হয়ে নিহতের বোন খুশি বেগম (৪৫), ঝর্ণা বেগম (৩৫), জাহিদা বেগম (৩০) ও ভাই আঃ হক ফকির (৫৮),এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরনে জানাগেছে, ২৮/০৫/২০১৮ তারিখে নিহতের বসত বাড়িতে তার বাবা-মায়ের নামে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনষ্ঠানে তাদের আত্বীয় স্বজন আসে। অনুষ্ঠান শেষে রাত পৌনে নয় টার দিকে জায়গা জমির বিষয়াদি নিয়ে নিহতের বসত বাড়ির উঠানে আসামীদের সাথে নিহত আজিজ ফকির (৫৫) এর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর এক পর্যায়ে নিহতের বোন খুশি @ খুশু বেগম (৪৫) বসত বাড়ির উঠানে থাকা মেহগুনির ডাল দিয়ে আজিজ ফকিরকে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তখন তার স্বজন ও এলাকাবাসি এগিয়ে এলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোমবার রাত ১১টার দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার আজিজ ফকিরকে মৃত বলে ঘোষনা করেন। নিহত আ.আজিজ ফকির উপজেলার টেংরাখালী (হাজরাপাড়া) গ্রামের মৃত আকতার ফকিরের ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল কবির বলেন, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..