× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

রিমান্ডের আসামির থানা হাজতে মৃত্যু, আত্মহত্যা বলছে পুলিশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে যশোরের বাঘারপাড়া থানা হাজতে । সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। মারা যাওয়া ওই আসামির নাম তন্ময় কুণ্ডু (২০)। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন তন্ময় কুণ্ডু বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের তনয় কুণ্ডুর ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলার পশ্চিমা বলরামপুর আলিম মাদ্রাসার অফিস সহকারী মো. আসাদুজ্জামান হত্যা মামলার দুই নম্বর আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘আজ (সোমবার) বিকেল সাড়ে চারটার সময় তন্ময়কে যশোর জেল হাজত থেকে একদিনের রিমান্ডে বাঘারপাড়া থানায় আনা হয়। এরপর তাঁকে থানা হাজতে রাখা হয়। এ সময় ডিউটিরত কনস্টেবলকে বলা হয় তন্ময়কে যেন ইফতারি দেওয়া হয়। ডিউটিরত কনস্টেবল হাজতের ভেতর খাবার দিতে যান। হাজতের ভেতর তন্ময়কে দেখতে না পেয়ে তিনি বাথরুমে উঁকি দেন। সেখানেই তন্ময়কে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তিনি অন্যদের খবর দেন। এরপর তাঁকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইসরাত নাজনীন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তন্ময়ের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে তাঁর হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।’ বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘তন্ময় আত্মহত্যা করেছেন। এর বেশি এখন বলতে পারছি না। লাশের সুরতহাল রিপোর্ট করার জন্য যশোর থেকে দুজন ম্যাজিস্ট্রেট রওনা হয়েছেন।’

মামলা সূত্রে জানা যায়, নিখোঁজের তিন দিন পর গত ১১ মে পুলিশ বাঘারপাড়ার উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় চিত্রা নদীর মধ্য থেকে আসাদুজ্জামানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়। পরদিন ১২ মে নিহত মো. আসাদুজ্জামানের স্ত্রী লাকি বেগম সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। তন্ময় এ মামলার দুই নম্বর আসামি। পুলিশ ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে। এ মামলায় তন্ময়ের মা অপর্ণা কুণ্ডুকেও আসামি করা হয়। তিনিও বর্তমানে জেল হাজতে রয়েছেন। তনয় কুন্ডু সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন।


এ ক্যটাগরির আরো খবর..