× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

বিপিএলের উদ্বোধন নিয়ে নানা অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন জমকালো আয়োজনের মধ্য দিয়ে হলেও, টিকিট সংখ্যার অপ্রতুলতাসহ নানা অভিযোগ ছিল দর্শকদের কণ্ঠে। ভিআইপি টিকিট থাকলেও ঢুকতে দেয়া হয়নি অনেককেই। ছিলো এমন অভিযোগও। বিপিএলের মতো আসরে ক্রিকেটীয় পরিবেশনা না থাকায়, কিছুটা হতাশ দর্শকরা।

আগের দুই আসরের পাপ মোচন হবে এবার, এমন নানা প্রতিশ্রুতির গল্প শুনিয়ে যে তৃতীয় আসর দরজায় কড়া নাড়ছে, তার উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট সংখ্যা নিয়ে দর্শকদের অনুযোগের শেষ ছিল না।

প্রায় ২৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুর স্টেডিয়ামে, জমকালো অনুষ্ঠানে সাধারণ দর্শকদের কাছে বিক্রির জন্য ছাড়া হয় মাত্র ৩ থেকে ৪ হাজার টিকিট। আর নিয়মিত অতিথি কালোবাজারিদের কল্যাণে টিকিটের চড়া দাম তো ছিলই।

সন্ধ্যা ৭টার দিকে হঠাৎই বন্ধ করে দেয়া হয় স্টেডিয়ামের সবগুলো গেট। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী মুখে কুলুপ এঁটে থাকলেও বিভিন্ন সূত্রে জানা গেল, বিসিবির নির্দেশেই হয়েছে এমনটা।

দিনশেষে অনুষ্ঠান উপভোগের তৃপ্তি ম্লান হলো দু’টি প্রশ্নে। এক-অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া কতটুকু ছিল? দুই- দেশের ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটীয় পরিবেশনা না থাকাটা কতটা যৌক্তিক? উদ্বোধনী অনুষ্ঠান হলো একরকম। এবার মাঠে গড়াবার অপেক্ষা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ।


এ ক্যটাগরির আরো খবর..