× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নবীগঞ্জের শ্মশানঘাট মন্দিরে কালীমুর্তি ভাংচুরের ৭দিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি কেউ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ মে, ২০১৮

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নেরর সুজাপুর গ্রামের শ্মশানঘাট মন্দিরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে কে বা কারা গত শুক্রবার দিবাগত গভীর রাতে মন্দিরের ঢুকে রক্ষিত কালীমুতি ভাংচুর করে নগদ টাকার প্রনামীবক্স চুরি করে ধর্মীয় অনুভুতিতে আগাত করার ৭দিন অতিবিাহিত হলেও পুলিশ ঘটনার সাতে জড়িতদের খুজে বের করতে পারেনি। যার ফলে ঐ গ্রামের হিন্দু জনসাধারনের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

ঘটনার পরদিন গত শনিবার বিকালে মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নৃপেন্দ্র পাল বাদী হয়ে অভিযোগ দায়ের করলেও পেয়ে ঘঁনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেরা পরিষদের চেয়ারম্যান এডবোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এসপি পারভেজ আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী জেলা পরিষদ সদস্য এডবোকেট সুলতান মাহমুদ,পৌরসভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা এটি এম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, ওসি অপারেশন নুরুল ইসলাম, নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ্র দাশসহ অন্যান্য নের্তৃবৃন্দ পরিদর্শন করেন।

এ সময় মন্দির কমিটির নের্তৃবৃন্দ ও অন্যান্য নের্তৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে মন্দিরের মুর্তি ভাংচুর করে ধর্মীয় অনুভুতিতে আঘাতসহ এই জঘন্যতম কাজ করেছে। তাই ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এতে দৃষ্টান মুলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

ঘটনা সরজমিনে পরিদর্শনকালে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এসপি পারভেজ আহমদ চৌধুরী জানান, অভিযোগ করলে ঘটনার সাথে জড়িতের গ্রেপ্তার করে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ঘটনার ৭ দনি অতিবাহিত হলেও জড়িত সন্দেহে কেউ গেস্খপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..