নগরকান্দায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা শাহ্সুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান সাহেবের উত্তসুরী পীরজ্বাদা আলহাজ্ব খাজা মিয়াভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশক্রমে ফরিদপুরের নগরকান্দায় জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। উপজেলা জাকের পার্টির উদ্যোগে গতকাল শনিবার রাতে উপজেলার তালমা মোড়ে এ জলসার আয়োজন করা হয়।

তালমা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ সাদেক মোল্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কিসমত, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, সাধারণ সম্পাদক ডাঃ ফজলুল হক প্রমুখ । ওয়াজ নসিহত, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।