মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে যুবক নিহত

কক্সবাজার প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় মো. জলিল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়ার বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে।

জানা যায়, বিকালে বন্ধুদের সাথে সাবরাং মেরিন ড্রাইভ সড়কে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন জলিল। তাঁকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি অপারেশন মো. শফিউল আজম হাসপাতালে যান। রাতে এ রিপোর্ট লেখার সময় লাশ টেকনাফ হাসপাতালে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।