× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

প্রধান বিচারপতিকে জিম্মি করতে গিয়ে জেনারেল আকবর নিজেই ধরা

admin
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ ষোড়শ সংশোধনীর রায় বদলানোর চেষ্টায় অস্ত্রের মুখে বিচারপতি সিনহাকে জিম্মি করতে গিয়ে নিজেই আটক হন জেনারেল আকবর।

ঘটনা গত ১৭ আগস্টের। সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন অফিস থেকে ছুটি নিয়ে আরও তিন জন পিএসওকে সাথে নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে যান। তারা ছোট অস্ত্র বহন করছিলেন সাথে। সেখানে ঢুকে বিচারপতি সিনহাকে অস্ত্রের মুখে জিম্মি করে রায় বদলানো অথবা তাকে অপহরন করে বাইরে নিয়ে যাওয়া উদ্দেশ্য ছিল।

জেনারেলরা অস্ত্র বের করার আগেই সিনহার প্রহরীরা চারদিক দিয়ে অস্ত্র দিয়ে ঘিরে ফেলে। আগে থেকেই তারা ছিলো সতর্ক। বড় অস্ত্রের কাছে ছোট অস্ত্র পরাস্ত হয়। ফলে আকবর বাহিনী ব্যর্থ হয়ে ফিরে আসে। যেনো ঠিক হিন্দি ছবির জিম্মি পাল্টা জিম্মি নাটক! তবে এ সময় বাইরে একটি গুজব ছড়িয়ে পড়ে- বিচারপতি সিনহা আটক! অবশ্য ঘটানার খবর উভয় পক্ষ থেকে মিডিয়াতে গোপন রাখা হয় ।

শেখ হাসিনার নির্দেশনা নিয়েই জেনারেল আকবর ঐ অপারেশন চালায় বলে জানিয়েছে সূত্রটি। উল্লেখ্য জেনারেল আকবর শেখ হাসিনার ডিজি ডিজিএফআই ছিলো তিন বছর। তিনি তার পুরোনো ক্যাপাসিটি ব্যবহার করে এই মিশনে নামেন। তবে বর্তমান চুক্তিভিত্তিক নিয়েজিত আইন সচিব জহিরুল দুলালের পরিকল্পনা অনুযায়ী আকবর এই কম্মটি করেন বলে জানায় সূত্র। অতীতে বিচার সার্ভিসের কর্মকর্তা দুলাল নিম্ন আদালতের অনেক জজ এবং এবং সুপ্রীম কোর্টের বিচারককে এভাবে অস্ত্র দেখিয়ে রায় দিতে বাধ্য করতে সফল হন। বিষয়য়গুলো প্রধান বিচারপতির কম বেশী জানা আছে। তাই এমন ঘটনা ঘটতে পারে আন্দাজ করে তিনি আগে থেকেই সতর্ক ছিলেন।

প্রধান বিচারপতিকে জিম্মি বা অপহরনের ঘটনা ঘটাতে ব্যর্থ হওয়ার ঘটনা মধ্য ও কনিষ্ঠ সেনা অফিসারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা অনেকেই জেনারেল আকবরের সাথে কথা বলে জানার চেষ্টা করছে। কিন্তু ঘটনার পর থেকে মোটামুটি আত্মগোপনে চলে গেছেন আকবর। এখন পর্যন্ত তাকে আর সাভারের অফিসে দেখা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..