× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Tuesday-Horoscope.jpg
Tuesday Horoscope

আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল দেখে জেনে নিন কোন বাধার কথা, তা এড়িয়ে চলুন। পূণ্য অর্জনের কাজে মন বসান, পরিবারের সকলের সঙ্গে মিষ্টি সময় কাটান, সর্বোপরি বুঝে ব্যয় করুন- দেখবেন জীবন হবে সুমধুর।

মেষঃ সন্ধ্যের সময় বন্ধুদের জন্য বিশেষ কিছু প্ল্যান করতে পারেন। আপনার মিষ্টি স্বভাব সকলকে আনন্দে রাখবে। ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে বাচ্চাদের সঙ্গে কাটান। অজানা উৎস থেকে আয়ের পথ পাবেন।

বৃষভঃ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। সাফল্য অর্জনের জন্য নিজের ধারণার পরিবর্তন করুন। দূরের জায়গা থেকে সন্ধ্যের সময় বিশেষ সংবাদ পেতে পারেন। সময় এবং অর্থকে মূল্য না দিলে, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।

মিথুনঃ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটবে। পরিবারের চিন্তায় চিন্তিত থাকবেন। আনন্দের মুহুর্তে কিছু সমস্যা মনে আসতে পারে। বাজি ধরলে আজকের দিনে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কর্কটঃ ফাঁকা সময়ে সিনেমা দেখে অনেক সময় নষ্ট করতে পারেন। আজকের দিনে সঞ্চয়ের পরিকল্পনা ভেস্তে যাবে। কর্মক্ষেত্রে কিছু খারাপ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায়, অতীতের সুন্দর স্মৃতি মনে আসবে।

সিংহঃ নিজের সমস্যা ভুলে পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। নিজের মনের উপর নিয়ন্ত্রণ করুন। দূরের আত্মীয় বাড়িতে আসায় কিছুটা সময় নষ্ট হবে। সম্পত্তি, অর্থের দিকে খেয়াল দিন।

কন্যাঃ বাচ্চাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আপনি আমন্ত্রণ পাবেন। শরীরকে সুস্থ রাখতে ভালো খাওয়া উচিৎ। অবসর সময়ে বই পড়তে পারেন। আজ এই রাশির কিছু ব্যক্তিদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলাঃ কর্মক্ষেত্রে একটি ভালো দিন হতে চলেছে। বেশি আবেগপ্রবণ না হয়ে, ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করুন। পড়ুয়াদের কিছুটা মূল্যবান সময় নষ্ট করতে পারে। আর্থিক লেনদেনের সময় কোন কিছু ভালো করে না দেখে সই করবেন না।

বৃশ্চিকঃ আজকের দিনে আনন্দে থাকবেন এই রাশির ব্যক্তিরা। শারীরিক অসুস্থতাকে বেশি বড় করে দেখবেন না। প্রয়োজনের থেকে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটালে, কিছু সমস্যা হতে পারে। আর্থিক সঞ্চয় আজকের দিনে নাও হতে পারে।

ধনুঃ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন অনেক উপকারে আসবে। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন। ফাঁকা সময় কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বাড়ির আশেপাশের ছোট জিনিসে অনেক অর্থ খরচ হবে।

মকরঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। কর্মক্ষেত্রে একটি ভালো দিন হতে চলেছে। সফর বেশ আনন্দদায়ক হবে। পরিবারের বড়দের থেকে অর্থ পরিচালনা এবং সঞ্চয়ের বিষয়ে জ্ঞান নিতে পারেন।

কুম্ভঃ ব্যবসায়ীরা সাবধানে থাকবেন। যারা শুধুমাত্র আর্থিক ঋণ নেওয়ার জন্য আপনার কাছে আসে, তাঁদের উপেক্ষা করুন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন অনেক উপকারে আসবে। পরিবারের মানুষদের সময় দিতে না পারলে খারাপ লাগবে।

মীনঃ পরিবারের সকলের সঙ্গে শান্ত ভাবে কথা বলার চেষ্টা করুন। হৃদরোগীরা আজকের দিনে কফি ত্যাগ করুন। বাড়ির বাইরে থাকলে, ফাঁকা সময়ে পরিবারের সঙ্গে কাথা বলুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..