× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

পিআইডি

আরো বেশি দেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি করবে সরকার -বাণিজ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
আরো বেশি দেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি করবে সরকার

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেবে বাংলাদেশ। হুট করে এটা হবে না। যৌক্তিক সময়ে হবে উল্লেখ করে তিনি বলেন, এই উত্তরণ হবে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে।

‘বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের আলোচনার সূচনা’ শীর্ষক অনুষ্ঠান শেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, স্বাচ্ছন্দ্যে উত্তরণ করা যায় এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিষয়টি দেখা হবে। ড. সালেউদ্দিন বলেন, যত বেশি দেশের সঙ্গে সম্ভব, মুক্তবাণিজ্য চুক্তি করবে সরকার। বিশেষ করে জাপান, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ার সাথে চুক্তি করবো। এছাড়া আসিয়ানে যাওয়ার চেষ্টা করবো। আমরা মালয়েশিয়ার সাথেও কাজ করবো।  তিনি আরো বলেন, ব্যবসায়ীরা বাণিজ্য নিয়ে সবসময়ই উদ্বিগ্ন থাকে। তাদের নানা সুযোগ-সুবিধা দরকার, এ বিষয়টিও বিবেচনায় রয়েছে।

উপদেষ্টা বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি সম্ভাবনাময় এলাকা। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিঙ্গাপুরের জন্য বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের বে-টার্মিনালে সিঙ্গাপুরের শিপিং কোম্পানি পিএসএ বিনিয়োগ করছে, বে-টার্মিনাল ট্রান্সফরমেশনের মাধ্যমে এ আন্তর্জাতিক বৃহৎ বন্দরে উপনীত হবে। এ সূত্রে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন বক্তব্য রাখেন।

এর আগে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো সাক্ষাৎ করেন।


এ ক্যটাগরির আরো খবর..