× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ মামলায় অভিনেত্রী রিমান্ডে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুন, ২০১৮

অনলাইন ডেস্ক
সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ মামলায় অভিনেত্রী সাদিয়া আফরিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর তার স্বামী সৌরভকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এ আদেশ দেএর আগে মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে স্বামীসহ অভিনেত্রী সা‌দিয়া আফ‌রিনকে গ্রেফতার ক‌রে‌ সিআই‌ডি।

গত বুধবার বিকেলে পুলিশ আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত সাদিয়াকে একদিনের রিমান্ড ও তার স্বামীর রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এদিকে, সাদিয়া আফরিনের রিমান্ড আবেদন মঞ্জুর হলেও তাকে রিমান্ডে নিয়ে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ করেনি। ঈদের পর রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিজানুর রহমান খাঁনের সাথে ২০১৩ সালে চিত্রনায়িকা সাদিয়া আফরিনের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে সাদিয়া আফরিন বলে যে আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।

বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভের দিক দেখিয়ে সাদিয়া আফরিন ও তার স্বামী তাদের নিকট মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন। যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা তাদের প্রদান করে।

বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বার বার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে তালবাহানা শুরু করে। এরপর টাকা ফেরত চাইলে চিত্রনায়িকা সাদিয়া আফরিন সাফ জানিয়ে দেয় সে টাকা দিতে পারবে না, আপনি যা পারেন করেন।

উপায়ান্তর না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলাটি সিআইডি অধিগ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইম (সিরিয়াস ক্রাইম স্কোয়াড)-এর একটি বিশেষ দল চিত্রনায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামীকে গত ১২/০৬/২০১৮ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..