× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

৭ মার্চ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় ভবনটি উদ্বোধন করেন তিনি। এরপর তিনি ভবনটি পরিদর্শন করেন। ঘুরে দেখেন ভবনের অভ্যন্তরে স্থাপিত ৭ মার্চ জাদুঘরও।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।

উদ্বোধন শেষে এই ভবনের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

আলোচনা সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। এরপর সঙ্গীত বিভাগের উদ্যোগে পরিবেশিত হয় রবীন্দ্র ও নজরুল সঙ্গীত। এরপর নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় দলীয় নৃত্য। এরপর চলছে আলোচনা সভা।

উল্লেখ্য, ১১তলা বিশিষ্ট ৭ মার্চ ভবনটি ছাত্রীদের জন্য অত্যাধুনিক সুবিধা সম্বলিত হল। যেটি নির্মাণে প্রায় ৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..