× Banner
সর্বশেষ
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/baby-rape-2.jpg

সদর উপজেলার রুহিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফজলে রাব্বী (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার তাকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়। সে রুহিয়া ঘনিমহেশপুর এলাকার সোলেমান আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা প্রতিবেশী ফজলে রাব্বীদের বাড়িতে রান্না করা তরকারি দিতে পাঠায় শিশুটিকে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে রাব্বি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুরু করলে রাব্বি সু-কৌশলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজান শিশুটকে উদ্ধার করে। এ ঘটনার এপরদিন শিশুটির পিতা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে রাব্বীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং ২২ ধারায় তার জবানবন্দি গ্রহনের জন্য আদালতে নেওয়া হবে বলে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
এ ব্যপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..