৭৯টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করল জাতীয় ভোক্তা অধিদপ্তর

       জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল ঢাকাসহ সারাদেশে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

       রাজধানীর তেজগাঁও এবং গুলশান এলাকায়  বাজার তদারকিকালে ধার্য্কৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধেআগোরাপণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধেমোতাহার স্টোর’, ‘জাহাঙ্গীর স্টোর’, ‘বাবুলের গোস্তের দোকান’, ‘মেসার্স বাসার ট্রেডার্স’, ‘মেসার্স ইহাস ট্রেডার্স’, ‘মানিক ট্রেডার্স’, ‘কুমিল্লা বাণিজ্যালয়’, ‘আবদুল গণি পাটোয়ারী স্টোর’, ‘সেকান্দার এন্টারপ্রাইজ’, ‘সামাদের কাঁচাবাজার’, ‘লিটিল ইন্ডিয়া’, ‘মনা দধি ভান্ডার’, ‘মেসার্স মমতাজ ট্রেডার্সঅস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধেমোহাম্মদীয়া হোটেল’, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধেইসলামিয়া জেনারেল স্টোরবিসমিল্লাহ স্টোরকে যথাক্রমে মোট ৭৯ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়

       এছাড়া দেশব্যাপী ২৫টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্কৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫৮টি প্রতিষ্ঠানকে
২ লক্ষ ৭ হাজার ৫০০ জরিমানা আরোপ আদায় করা হয়

       অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির ভিত্তিতে ধার্য্কৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ আদায় এবং আইনানুযায়ী ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হয়

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।