× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

৬ হাজার ফলজ-বনজ ও ঔষধি চারা বিতরণ করলেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:. নওগাঁর ধামইরহাটে ব্যতিক্রমী উদ্যোগে নিয়েছেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজ ইউনিয়নে জনসচেতনায় প্রচারাভিযান পরিচালনা, মাস্ক, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি ইউনিয়ন বাসীকে ফলজ-বনজ ও ঔষধি জাতের চারা বিতরণ করেছেন।

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ৩ জুন বেলা ১১ টায় ১নং ধামইরহাট ইউপি কার্যালয়ে ইউনিয়নের ৮টি ওয়ার্ডের জন সাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে বারী-১০ জাতের আম, উন্নত জাতের লিচু, মাল্টা, পেপে, পিয়ারা, বিচি বিহীন সিডলেস লেবু, মেহগনিসহ বিভিন্ন জাতের চারা বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তনছের আলী, ওয়ার্ড আ’লীগ সম্পাদক রফিকুল আতিক কনক, হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক এম এম মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ধামইরহাট প্রেস ক্লাব সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সিনিয়র সাংবাদিক হারুন আল রশিদ, আব্দুল্লাহেল বাকী, সাংবাদিক পাস্কায়েল হেমরম, অরিন্দম মাহমুদ, ইউপি সদস্য রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় সাংসদ শহীদুজ্জামান সরকার মহোদয়ের নির্দেশে উন্নত জাতের পেপেসহ বিভিন্ন চারা বিতরণ করছি, ইতিপূর্বেও বিতরণ করেছি, সর্বমোট ৬ হাজার চারা বিতরণ করেছি, ভবিষ্যতেও সবুজ ও মডেল ইউনিয়ন গড়তে আবার চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..