× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সংসদের র‌্যালী ও সভা

admin
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

ছাতক প্রতিনিধিঃ
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস উপলে ছাতক মুক্তিযোদ্ধা সংদদের উদ্যোগে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধারা একটি বিজয় র‌্যালী বের করে শহর প্রদনি শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তাফার পরিচালনায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারনমুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।

বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার নুরুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, সহকারী কমান্ডার রজব উদ্দিন, আব্দুল কাইয়ূম, সিরাজ উদ্দিন, শাহাব উদ্দিন, সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব পিয়ারা মিয়া, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, হাজী নিজাম উদ্দিন বুলি, লাল মিয়া, তালেব আলী, ইন্তাজ আলী, আব্দুল হক, নিরাই সিংহ, আব্দুল মুতালিব, মান সিংহ, শুকুর আলী, মন্তাজ আলী, জায়ফর আলী, আমির আলী, ইউসুফ আলী, আব্দুল জব্বার, আকবর আলী, সুরমান আলী, আইয়ূব আলী, আবুল হোসেন, আনজব আলী, ফজর উদ্দিন, আব্দুল আহাদ, আজর আলী, ইছমত আলী, আরজ আলী, মখদ্দছ আলী, আয়াত আলী, নোহর আলী, আরশ আলী, আব্দুর রজাক, নিজাম উদ্দিন, চেরাগ আলী, আরজদ আলী, এলকাছ আলী, মুক্তিযোদ্ধা সন্তান সাহেব আলী প্রমুখ। সভা শেষে মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

উলেখ্য ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক শহর শত্র“মুক্ত হয়। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী ছাতক শহর থেকে পিছু হঠে বিশ্বনাথের লামাকাজী এলাকায় চলে গেলে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে ছাতক শহরকে হানাদার মুক্ত ঘোষনা করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া জানান, ৫ ডিসেম্বর ছাতকের সুরমা নদীর উত্তরপার নোয়ারাই ইউনিয়নের জয়নগর এলাকায় মুক্তিযোদ্ধারা শক্তিশালী অবস্থান নেয়। এ সময় পাক-হানাদার বাহিনীর অবস্থান ছিল ছাতক সিমেন্ট কারখানা এলাকায়। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মূখে ওই দিন রাতেই কারখানা এলাকা ছেড়ে নদী পার হয়ে ছাতক শহরে চলে যায় হানাদার বাহিনী। সকালে মুক্তিযোদ্ধাদের আক্রমনের মূখে শহর ছেড়ে ঝাওয়ার ভাঙ্গায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্ঠা করে ব্যর্থ হয়। পরে ঝাওয়ার ভাঙ্গা এলাকা ছেড়ে গোবিন্দগঞ্জ এলাকায় অন্যান্য পিছু হঠা হানাদার বাহিনীর সাথে যোগ দেয় তারা। ওই দিন বিকেলে মুক্তিবাহিনীর সমর্থনে ভারতীয় মিত্র বাহিনী সিমেন্ট কারখানার নদীর পারে অবস্থান নেয়। প্রতি বছর ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস পালন করে আসছে মুক্তিযোদ্ধা সংসদ


এ ক্যটাগরির আরো খবর..