× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

নোয়াখালী প্রতিনিধি

৫ শিক্ষক এমপিওভুক্তিতে দুর্নীতি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
এমপিওভুক্তিতে দুর্নীতি

নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃত মো.ইউনুছ নবী ওরফে মানিক (৫৫)) কাদিরপুর ইউনিয়নের নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের ইন্টু ড্রাইভার বাড়ির মৃত মো.ইব্রাহীমের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৫ নভেম্বর লাউতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন গ্রেপ্তারকৃত আসামি মো.ইউনুছ নবী ওরফে মানিক। এ সুযোগে সে তার স্ত্রী রোকেয়া বেগমকে জাল-জালিয়াতারি মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। উক্ত বোর্ডে লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মৃত নুরুল আমিনকে দেখানো হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। প্রকৃতপক্ষে নুরুল আমিন ঘটনার ১ বছর আগে মৃত্যু বরণ করেন। নুরুল আমিনের স্বাক্ষরটি জাল করা হয়। লাউতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও লাউতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহ নিয়োগ বোর্ডের সদস্যরা ভুয়া পত্রিকায় বিজ্ঞাপন, জাল নিয়োগ বোর্ড, জাল নিয়োগ পরীক্ষা, ভুয়া নম্বর ফর্দ, রেজুলেশান,নিয়োগ ও যোগদানপত্র সম্পূর্ণ ভুয়া কাগজ পত্র করে প্রায় অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য করে পাঁচজন শিক্ষককে ২০১৯-২০২০ সালে এমপিওভুক্ত করে নেন। পরে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন অবৈধ ভাবে এমপিও ভুক্ত শিক্ষকদের এমপিও বাতিল ও অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংলিশ্লষ্ট দপ্তরে পত্র দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জাল-জালিয়াতির অভিযোগে দুদুকের একটি মামলায় তাকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..