৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেনাপোলে

৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেনাপোলে
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৬ লাখ ৬০ হাজার টাকার মূল্যে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার( ৩১ জানুয়ারী) দুপুরে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য  জব্দ করা হয়।
উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে,  বিভিন্ন প্রকার শাড়ি ৩৫৮ পিচ ,  বিভিন্ন প্রকার থ্রি-পিচ ২১৮, ওয়ান পিচ ২ পিচ, কিটকাট চকলেট ২৫৭ কেজি, ভারতীয় কাভেরি মেহেদী ৪৩০০ পিচ, ভারতীয় কোসমেটিক  ক্রিম  ৬৯০৬ পিচ, ইনসুলিন সিরিঞ্জ ২০,০০০ পিচসহ বিভিন্ন প্রকারের আমদানি নিষিদ্ধ মেডিসিন।
৪৯ বিজিবির বেনাপোল সদর সদর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অবৈধ ভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে  চোরাচালানীরা বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থা করছে। পরে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি থ্রিপিচ সহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। এবং উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।