৫০ হাজার ইয়াবাসহ এবার পুলিশের হাতে ধরা দুই সেনা সদস্য!

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ দুই সেনা সদস্যকে হাতেনাতে ধরার কথা জানিয়েছে পুলিশ।কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম জানান, শনিবার গভীর রাতে শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জ্যার টেক এলাকা থেকে ওই দুইজনকে তারা গ্রেপ্তার করেন। গ্রেপ্তার শিহাব উদ্দিন ও শফিকুল ইসলাম চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত বলে জানান পরিদর্শক হাসান।

তিনি বলেন, “দুই সৈনিক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে এসেছিলেন। মইজ্জ্যার টেক এলাকায় তারা বাস থেকে নেমে আরেকটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় গোপন খবরের ভিত্তিতে তাদের তল্লাশি করে ব্যাগের ভেতরে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

গ্রেপ্তার দুজন পুলিশকে বলেছেন, তারা ছুটি নিয়ে কক্সবাজারে গিয়ে সেখান থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। তবে এ বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য জানা যায়নি। শিহাব ও শফিকুলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক হাসান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।