আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারন সম্পাদকের আওয়ামীলীগে যোগদান।
শনিবার রাতে বরিশাল জেলা আ’লীগের সভাপতি, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সেরালস্থ বাসভবনে তার হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারন সম্পাদ জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য এ্যাড.রনজিত সমদ্দার, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়কারী আবু সালেহ লিটন সেরনিয়াবাতসহ বিভিন্ন দলীয় নেতা কমীরা।




