× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো

ভারত ফেরত আরো ৫০ বাংলাদেশি যাত্রী বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ করোনায় ভারতে লকডাউন ঘোষণার পর কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ৫০ জন বাংলাদেশি যাত্রী বিশেষ ব্যবস্থায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দেশে ফেরে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ জাহিদুল ইসলাম জানান, বুধবার দেশে ফেরা ৫০ বাংলাদেশি  যাত্রীকে সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া অারো ৫০ জন বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, ভারত থেকে ফেরত আসা ৫০ জন পাসপোর্ট যাত্রীকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে।
সরকারী ভাবেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা, খাদ্যসামগ্রীর ব্যবস্থাসহ নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ দিনে এ ১৫০ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরো অনেক বাংলাদেশী পাসপোর্টযাত্রী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।
ইতিমধ্যেই বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও কাগজপুকুর ট্রাক টার্মিনালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..