× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

ফরিদপুরের মধুখালীতে মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আতর মাগফেরাত কামনায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলি মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু প্রমুখ ।

এসময় আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোক্তার হোসেন, সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসল্লি, নারী-পুরুষসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়।


এ ক্যটাগরির আরো খবর..