× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

ডাসার (মাদারীপুর), সৈয়দ রাকিবুল ইসলাম

ডাসারে বিস্কুটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২
শিশুকে ধর্ষণ

মাদারীপুরের ডাসারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো: ফারুক মোল্লা(৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১২ অক্টোবর) দর্শনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডাসার থানা  পুলিশ। গ্রেফতারকৃত  মো: ফারুক মোল্লা উপজেলার  মৃত : আমজেদ মোল্লার  ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী  সূত্রে জানাগেছে, ঘটনার দিন গত ৮ অক্টোবর নাবালিকা শিশুটি বিকেলে বাড়ীর অন্যন্য শিশুদের সাথে খেলছিল। এসময় অভিযুক্ত মো: ফারুক মোল্লা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়ীর পিছন বারান্দায় নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে তাকে ভয়ভীতি দেখায়। ঘটনার পরে ঐ দিন শিশুটি অসুস্থবোধ করলে শিশুটির মা জানতে পারেন প্রতিবেশী  অভিযুক্ত মো: ফারুক তার মেয়েকে ধর্ষণ করেছে। ঘটনার পরের দিন ৯ অক্টোবর শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য  ঘোষেরহাট বাজারে  ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
পরে ডাক্তারের পরামর্শে গত ১১আক্টোবর মাদারীপুর সদর হাসপাতেলে ভর্তি করেন শিশুটির পরিবার ।ঘটনার পরে ভুক্তোভোগীর পিতা বাদী হয়ে ডাসার  থানায় ধর্ষণের অভিযোগে একটি  মামলা দায়ের করেন।এ ঘটনায় আজ বুধবার সকাল ১০ টার দিকে  উপজেলার দর্শনা  গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।ভুক্তভোগী শিশুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন শিশু ধর্ষণের  ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।অভিযুক্ত  আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..