× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেক্স

৪৭১ জনকে নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
৪৭১ জনকে নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত ৪৭১ প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়োগ দিবে। প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোঃমধ্যে এ বিষয়ে জানানো হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে এনটিআরসিএ।

আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর ভোকেশনাল কর্মসূচির জন্য এনটিআরসিএ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫৯১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে।

আদেশে আরো বলা হয়, ১২০ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম জমা না দেওয়ায় তাদেরকে নিয়োগের সুপারিশ করা হয়নি। তবে আগামী ১২মে’র মধ্যে ভিআর ফরম জমা দিলে তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এ সময়ের মধ্যে ভিআর ফরম জমা না দিলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।


এ ক্যটাগরির আরো খবর..