৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর (০২-১০-১৮) :  ৩দিন ব্যাপি (০৪-০৬অক্টোবর) ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে মেহেরপুর শহীদ ড.সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন মেলার বিভিন্ন তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন। এসময় এনডিসি রাকিবুল হাসান, সহকারী কমিশনার সুজন কুমার দাস, পৌর সভার প্যানেল মেয়র শহিনুর রহমান রিটন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলাতে ৭৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং বিগত ১০ বছরের উন্নয়ন চিত্র প্রদর্শন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।