× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

৩ বছরে সপ্তম সরকার পেল কুয়েত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
kuet crisis

কুয়েত রোববার একটি নতুন সরকারের নাম ঘোষণা করেছে। পার্লামেন্ট এবং নির্বাহী বিভাগের মধ্যে গভীর রাজনৈতিক সংকটের তিন বছরের মধ্যে দেশটিতে এটি সপ্তম সরকার।

উপসাগরীয় একমাত্র এ আরব রাষ্ট্রে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা রয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কুয়েতের সংস্কার কাজ আটকে রয়েছে।

এমন অস্থির পরিস্থিতিতে আগের সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় গত জানুয়ারিতে পদত্যাগ করে। ১৯৬২ সালে কুয়েতে পার্লামেন্ট ব্যবস্থা চালু করা হলেও বারবার রাজনৈতিক সংকটের কারণে দেশটি এক্ষেত্রে একেবারেই এগুতে পারেনি।

সরকার রোববার তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘শেখ আহমদ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ’র নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য আমিরের পক্ষ থেকে একটি ফরমান (বৈধ) জারি করা হয়েছে।’ ১৪ সদস্যের মন্ত্রিসভায় বাদের আল-মুল্লা পরিচালিত বৈদেশিক বিষয়ের গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলো অপরিবর্তিত রয়েছে। সরকারে নারীরা গণপূর্ত এবং সামাজিক বিষয়ক বিভিন্ন পদ পেয়েছে।

কুয়েতে প্রচুর তেল সম্পদ থাকা সত্ত্বেও ধারাবাহিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দেশটিতে হাসপাতাল ও শিক্ষা পরিষেবাগুলো মুখ থুবড়ে পড়েছে।কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের পছন্দের মন্ত্রিপরিষদ এবং নির্বাচিত আইনপ্রণেতাদের মধ্যে ক্রমাগত দ্বন্দের কারণে দেশটি ভোগান্তির মধ্যে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..