× Banner
সর্বশেষ
আজ ৮ জ্যৈষ্ঠ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত

৩ দফা দাবীতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০১৮ সালে পাশকৃত শিক্ষার্থীদের মুল সনদ প্রদাণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর সামনে এ বিক্ষোভের আয়োজন করে ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন জেলা শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক আকাশ টিকাদারসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, এ বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। তাই দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও সনদ প্রদাণের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..