৩ ডিসেম্বরের আগেই বিচারকদের আচরণবিধির গেজেট

বিশেষ প্রতিবেদকঃ  আগামী ৩ ডিসেম্বরের আগেই অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট জারি করা হবে।  বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার বাসভবনে আপিল বিভাগের পাঁচ বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা ঐকমত্যে যে এসেছি সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবো। তার কারণ হচ্ছে, রাষ্ট্রপতি এটার গেজেট প্রকাশনা এবং রাষ্ট্রপতির হুকুম পাওয়ার সাথে সাথে আমরা এটি গেজেট প্রকাশ করবো।

তিনি বলেন, রাষ্ট্রপতি যদি ৩ ডিসেম্বর যে তারিখ আছে তার আগেই রাষ্ট্রপতির অনুমতিক্রমে এবং তিনি যদি রাজি হন তাহলে গেজেট প্রকাশ করতে পারব।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত জাজেস কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার বাসভবনে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার।এছাড়া আইনমন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।