বরিশালের আগৈলঝাড়ায় বিষপানের হিড়িক

বরিশালের আগৈলঝাড়ায় বিষপানের হিড়িক

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিষপানের হিড়িক, একের পর এক ভর্তি হচ্ছে হাসপাতালে।

বরিশালের আগৈলঝাড়া প্রেমে ব্যর্থ ও পারিবারিক কহলের কারনে তিনজনের বিষপান। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের শাহাআলম পাইকের ছেলে রিফাত পাইক প্রেমে ব্যর্থ হয়ে শুক্রবার রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

অন্যদিকে উপজেলার মোল্লাপাড়া গ্রামের সুমনপান্ডের স্ত্রী মনিকা পান্ডে শ্বশুরী সরস্বতীর সাথে ঝগড়া করে শুক্রবার সন্ধ্যায় অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। দুইজনকে উদ্ধার করে শুক্রবার রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে আগৈলঝাড়া আহুতি বাটরা গ্রামের শহীদ মৃধার স্ত্রী রোজিনা বেগম পারিবারিক কহলের কারনে পরিবারের উপর অভিমান করে  শনিবার সকালে বিষপান করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।