বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৪ লক্ষ টাকা মূল্যের ২পিচ স্বর্ণের বার উদ্ধার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ পিচ (ওজন ৬২০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আজ বেলা সাড়ে ৩টার সময় নাভারন রেলষ্টেশন মোড় থেকে মালিক বিহীন অবস্থায় এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে  নাভারন ষ্টেশন মোড়ের ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের  মধ্যে থেকে ২ পিচ স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৩৪ লক্ষ ৭২ হাজার টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।