হোম কোয়ারেন্টাইন না মানায় ১৯ জেলায় ৩৩ প্রবাসীকে জরিমানা

হোম কোয়ারেন্টাইন না মানায় ১৯ জেলায় ৩৩ প্রবাসীকে জরিমানা

হোম কোয়ারেন্টাইন না মানায় দেশের ১৯ জেলায় ৩৩ প্রবাসীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন জানান, গত ৭ মার্চ টাঙ্গাইলের এক ব্যক্তি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে বুধবার সকালে ঘোরাফেরা করেন তিনি। বিষয়টি হাতেনাতে ধরা পড়ালে তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল নগরীর করিম কুটির এলাকায় দুই ইতালি প্রবাসী কোয়ারেন্টাইনে থাকছেন না, এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান অভিযান চালায়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।