করোনা ভাইরাস আতঙ্কে ফিফার ক্লাব বিশ্বকাপ আসর স্থগিত

করোনা ভাইরাস আতঙ্কে ফিফার ক্লাব বিশ্বকাপ আসর স্থগিত

ইউরো ২০২০ ও কোপা আমেরিকার পর এবার স্থগিত হলো ফিফার ক্লাব বিশ্বকাপ আসর। ২০২১ সালে ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮তম আসর। এখনো হাতে এক বছরেরও বেশি সময় ছিল।

এছাড়াও এ ভাইরাসের কারণে আপাতত স্থগিত হয়ে গেছে এএফসি কাপের সব ম্যাচ।কিন্তু আয়োজক দেশ চীন হওয়ায় ঝুঁকি থাকায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হলো ফিফা।

পরবর্তীতে কবে হবে এ আসর তা এখনো নির্ধারণ করেনি ফিফা। তবে পিছিয়ে ২০২২ বা ২০২৩ এ করার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পরিস্থিতি খারাপ হলে ভেন্যু পরিবর্তনের কথাও মাথায় আছে ফিফার। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ৭টি ক্লাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।